দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীর ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজশাহীর ৫ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর

রাজশাহীর পাঁচ এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছে আদালত।

শনিবার (৩ আগস্ট) দুপুরের দিকে জামিনের আবেদন করলে তিন এইচএসসি পরীক্ষার্থীর জামিন দিয়েছে রাজশাহীর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালত। বিচারক শফিউল আলম শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।

এদিকে, রাজশাহী জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে। আদালতের বিচারক মো. হাদিউজ্জামান তাদের জামিন মঞ্জুর করেন।

জামিনপ্রাপ্ত দুই শিক্ষার্থী হলেন– রাজশাহীর গোদাগাড়ী থানার মামলার আসামি ইমরান ফরহাদ ও পুঠিয়া থানার মামলার আসামি সৌরভ আলী।

 

আদনান/ সুপ্তি/ দীপ্ত সংবাদ