শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
অর্থনীতি

খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
খোলাবাজারে ডলারের দাম ১২৫ টাকা
সংগৃহীত ছবি

চলমান আন্দোলনের জেরে ঢাকার খোলাবাজারে ডলারের দাম বেড়ে ১২৫ টাকা হয়েছে। কোটা সংস্কার নিয়ে শিক্ষার্থীদের আন্দোলনের সৃষ্ট পরিস্থিতিতে দেশজুড়ে সংঘাত–সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধের প্রেক্ষাপটে ক‌মে গে‌ছে রেমিট্যান্স।

এর প্রভাবে দুই–তিন দি‌নের ব্যবধানে খোলাবাজারে (কার্ব মার্কেট) ৩ থে‌কে ৪ টাকা বেড়েছে মা‌র্কিন ডলারের দাম।

বুধবার (৩১ জুলাই) সংগঠনটির সভাপতি এম এস জামান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, দেশের সকল মানি চেঞ্জার প্রতিষ্ঠানের জন্য মার্কিন ডলারের সর্বোচ্চ বিক্রয়মূল্য বর্তমানে ১১৯ টাকা পর্যন্ত নির্ধারণ করা হলো। যদি কোনো মানিচেঞ্জার প্রতিষ্ঠান এই নির্দেশনা অমান্য করে তাহলে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিচেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সকল সদস্যকে এই বিষয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।

আল / দীপ্ত সংবাদ