খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ইউপিডিএফ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা জুনেল চাকমাকে (৩১) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৭ জুলাই) ভোরে বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়। তিনি দীঘিনালা সদরের আমতলী গ্রামের তপ্ত কাঞ্চন চাকমার ছেলে।

জুনেল চাকমা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) প্রসিত গ্রুপের তারাবুনিয়া এলাকার সংগঠক ছিলেন। সম্প্রতি গণতান্ত্রিক যুব ফোরাম থেকে ইউপিডিএফ‘র সঙ্গে যুক্ত হন।

হত্যাকাণ্ডের সময় জুনেল চাকমা কাঙারীমা ছড়ায় মাস্টার ললিত চাকমার বাড়িতে অবস্থান করছিলেন।

এ হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ‘র জেলা সংগঠক অংগ্য মারমা জনসংহতি সমিতি (এমএন লারমা) ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ী করে হত্যার বিচার চেয়েছেন। তবে দুদলের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, হত্যার খবর শুনে লাশ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়েছে। উদ্ধারের পর বিস্তারিত বলা যাবে।

প্রদীপ চৌধুরী/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More