শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

পুরোপুরি বন্ধ মেট্রোরেল !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পুরোপুরি বন্ধ মেট্রোরেল !

জননিরাপত্তার স্বার্থে বিকেল সাড়ে ৫টার পর আজ আর মেট্রোরেল চলবে না।

বৃহস্পতিবার (১৮ জুলাই) এক জরুরি বিজ্ঞপ্তিতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণবশত জননিরাপত্তার স্বার্থে মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে সর্বশেষ মেট্রো ট্রেন বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশনের উদ্দেশে ছেড়ে যাবে। এর পর আজ আর কোনো মেট্রো ট্রেন চলাচল করবে না।

এতে আর ওবলা হয়, আগের ন্যায় মিরপুর–১১, মিরপুর–১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহ বন্ধ রয়েছে। সম্মানিত যাত্রীসাধারণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।