মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে বেলা ২টা ২৫ মিনিট থেকে সাময়িক সময়ের মিরপুর১০, মিরপুর১১, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশনসমূহে মেট্রো চলাচল বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য নিশ্চিত করেছে।

ডিএমটিসিএল জানায়, তবে উত্তরা উত্তর থেকে পল্লবী পর্যন্ত এবং মতিঝিল থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে। বন্ধ স্টেশনসমূহ চালু হলে তাৎক্ষণিক জানানো হবে।

এসএ/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More