দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
চট্টগ্রামে শিক্ষার্থী-ছাত্রলীগ সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামে কোটা সংস্কার দাবিতে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষে ‍দুজন নিহত হয়েছেন। নিহতের মধ্যে ওয়াসিম নামের এক শিক্ষার্থী ও ফারুক নামের এক পথচারী রয়েছেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে ওয়াসিমের মৃত্যু গণপিটুনিতে হয়েছে। অপরদিকে ফারুক গুলিবিদ্ধ হয়েছেন।

 

এজে/ দীপ্ত সংবাদ