দীপ্ত নিউজ
বাংলাদেশ

সিলেটে এবার কোটি টাকার চোরাই চিনি আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সিলেটে এবার কোটি টাকার চোরাই চিনি আটক

সিলেটে অবৈধ পথে আনা ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় চিনিভর্তি ৫টি ট্রাক ও এরসাথে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ও শাহপরান থানা পুলিশ সিলেট নগরীর শাহপরান থানা এলাকার পৃথক স্থানে অভিযান চালিয়ে ট্রাক ও এরসাথে জড়িত চোরাকারবারিদের আটক করে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়াও একই থানা এলাকায় অপর একটি অভিযানে শাহপরান থানা পুলিশ ১ ট্রাক ভারতীয় চোরাই চিনি জব্দ করেছে। যার আনুমানিক বাজার মুল্য ২০ লাখ টাকা।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।