দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

২ মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
২ মাসের শিশুকে পানিতে ডুবিয়ে হত্যা, মা গ্রেপ্তার

সাতক্ষীরা শহরতলীতে দু’মাসের মেয়েশিশুকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মা সুরাইয়া ইয়াসমিন মুক্তাকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ জুলাই) ভোররাতে সাতক্ষীরা পৌরসভার রইচপুর থেকে মুক্তাকে গ্রেপ্তার করা হয়।

মুক্তা রইচপুর গ্রামের মুজাফফর হোসেনের মেয়ে ও খুলনার গিলাতলা এলাকার মুছা শেখের স্ত্রী। তিনি বাবার বাড়িতেই একছেলে ও একমেয়েকে নিয়ে থাকতেন।

রইচপুর গ্রামের জাকির হোসেন জানান, মুক্তার শিশু কন্যা মমতাজ খাতুনকে রবিবার বিকেল থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে স্বজনরা রাত এগারটার দিকে বাড়ির পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। এসময় শিশুটির মা মুক্তারকে পানিতে ডুবিয়ে সন্তান হত্যার কথা স্বীকার করতে শোনা যায়।

তিনি আরও জানান, মুক্তারকে মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে দেখা যায়। এর আগে সে নিজের ছেলেকেও হত্যা করার চেষ্টা করেছিল।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহিদুল ইসলাম জানান, নিজকন্যাকে পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে মানসিক ভারসাম্যহীন নারী সুরাইয়া খাতুন মুক্তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এঘটনায় শিশুটির বাবা মুছা শেখ মুক্তাকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

 

রঘুনাথ/ সুপ্তি/ দীপ্ত সংবাদ