দীপ্ত নিউজ
রাজনীতি

শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শিক্ষকদের পেনশন বিরোধী আন্দোলনে বিএনপির সমর্থন
সংগৃহীত ছবি

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন স্কিম বিরোধী আন্দোলনে সমর্থন জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার।

বুধবার (৩ জুলাই) নয়াপল্টনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ক্ষমতাসীনরা লুটপাট করে রাজকোষ একদিকে খালি করছে, আরেকদিকে শিক্ষকদের পকেটকাটার ষড়যন্ত্র করছে।

তিনি জানান, খালেদা জিয়ার মুক্তির জন্য বাগেরহাট, নাটোর, পটুয়াখালীসহ বিভিন্ন জেলায় ডাকা বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে পুলিশ ও ক্ষমতাসীনরা।

এছাড়া ঢাকাসহ কয়েকটি এলাকা থেকে বিএনপি নেতা–কর্মীদের তুলে নিয়ে যায় আইন–শৃঙ্খলা বাহিনী।

আল / দীপ্ত সংবাদ