শিরোনাম
প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড়
দীপ্ত নিউজ
জাতীয়

রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
রাসেলস ভাইপার সাপ না মারার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো প্রাণী বা সাপ কখনো মানুষকে প্রথমে আঘাত করে না, যদি না সে আক্রান্ত হওয়ার ভয় পায়।

তিনি বলেন, ‘কোনো প্রাণী বা সাপ কখনো অযথা কোনো মানুষকে আক্রমণ করে না। ভয় না পেলে বা আক্রান্ত হওয়ার ভয় না থাকলে তারা মানুষের কোনো ক্ষতি করে না।’

মঙ্গলবার (২৫ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক ভারত সফর নিয়ে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

জ্যেষ্ঠ সাংবাদিক শাইখ সিরাজ তার প্রশ্নে বলেন, রাসেলস ভাইপার দেশে ছড়িয়ে পড়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আতঙ্ক ছড়িয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সরকার কোনো পদক্ষেপ নেবে কি না।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, বাস্তুসংস্থানের ভারসাম্য রক্ষায় জীব–জন্তুর গুরুত্ব অপরিসীম। দেশে রাসেলস ভাইপার ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে জনগণকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শও দেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘ভয় পেলে মানুষকে ভয় পেতে হবে, পশু বা সাপকে নয়।’

বর্তমানে রাসেলস ভাইপার সাপটি আশঙ্কাজনকভাবে দেশে ছড়িয়ে পড়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গল্প ভাইরাল হচ্ছে। এমনকি এই সাপটিকে মেরে ফেলার জন্য পুরস্কারও ঘোষণা করেছিলেন কিছু জনপ্রতিনিধি।