শিরোনাম
জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির চাকরির বাজার বিবেচনায় বিশ্ববিদ্যালয়ে বিভাগ খোলার আহ্বান শিক্ষামন্ত্রীর পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ: ডিএই যুক্তরাষ্ট্রে বেগম খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব বৈষম্যবিরোধী মামলায় এমপি আমির হামজার চাচা গ্রেপ্তার ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১৯ সোমবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় পটুয়াখালীর উপকূলে অব্যাহত বৃষ্টিতে জনজীবনে দুর্ভোগ এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

বাংলাদেশিদের ই-মেডিকেল ভিসা দেবে ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বাংলাদেশিদের ই-মেডিকেল ভিসা দেবে ভারত

বাংলাদেশি নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালুর ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শনিবার (২২ জুন) নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউজে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

এর আগে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি। বৈঠক শেষে দু-দেশের মধ্যে অন্তত দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়।

দুই প্রধানমন্ত্রীর যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের নাগরিকদের জন্য ই-মেডিকেল ভিসা চালু করা হবে। এছাড়া বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জনগণের সুবিধার্থে রংপুরে একটি নতুন সহকারী হাইকমিশন খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

সহযোগিতা জোরদারে ১০ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-ভারতের সহযোগিতা জোরদারে ১০ সমঝোতা স্মারক সই বাংলাদেশ-ভারতের

তিনি আরও বলেন, আমি আজ সন্ধ্যায় ক্রিকেট বিশ্বকাপ ম্যাচের জন্য উভয় দলকে শুভ কামনা জানাই।

মোদী বলেন, বাংলাদেশ ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার এবং আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দেই।

২০১৭ সালের এক হিসাব অনুযায়ী, প্রায় ১১ লাখ বাংলাদেশি প্রতিবছর ভারত সফর করেন, যাদের অর্ধেকই যান চিকিৎসার প্রয়োজনে।

আর প্রতিবছর যত রোগী বিদেশ থেকে ভারতে যান, তার ২২ শতাংশ বাংলাদেশের।