শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সারাদেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সারাদেশে আরও ১৪ জনের করোনা শনাক্ত
করোনা ভাইরাস

দেশে ২৪ ঘণ্টায় ১৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৩০ জনে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আরও জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৩ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯৮ হাজার ৪৪৮ জন।

দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৪৫ জনের।

গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) সারা দেশে করোনায় কারও মৃত্যু না হলেও ১৩ জনের দেহে করোনা শনাক্ত হয়।

অনু/দীপ্ত