দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে ৭ কাঁচা চামড়া ব্যবসায়ীর জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে ৭ কাঁচা চামড়া ব্যবসায়ীর জরিমানা

সাত মৌসুমি চামড়া ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

মঙ্গলবার (১৮ জুন) ঢাকার সায়েন্সল্যাব ও জয়কালী মন্দির এলাকায় রাস্তায় ট্রাক–ভ্যান পার্কিং এবং অননুমোদিত কাঁচা চামড়া কেনাবেচার কারণে সৃষ্ট জনদুর্ভোগের অভিযোগে এই জরিমানা করা হয়।

ডিএসসিসির অঞ্চল–১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযানে পাঁচটি মামলায় ২১ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে সোয়া ৪টা পর্যন্ত মিরপুর রোড এলাকায় সায়েন্সল্যাব ও ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন এলাকায় এসব জরিমানা করা হয়।

অপর অভিযানে অঞ্চল–৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার জয়কালী মন্দিরের পাশে একই অপরাধের জন্য দুই ব্যবসায়ীকে মোট ছয় হাজার টাকা জরিমানা করেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ