শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
লাইফস্টাইল

বিফ শামি কাবাব তৈরির রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিফ শামি কাবাব তৈরির রেসিপি

কাবাবের বিভিন্ন ধরনের মধ্যে শামি কাবাবের জনপ্রিয়তা রয়েছে। ঈদে গরুর মাংস দিয়ে তৈরি করতে পারেন ঈদ স্পেশাল শামি কাবাব। সুস্বাদু এ খাবারটি বাড়িতে ঈদের আমেজ বাড়িয়ে দেবে দ্বিগুণ।

এ খাবার পোলাওয়ের সঙ্গে খেতে বেশি লাগে। তবে হালকা বিকেলের জলখাবারেও অনেকে শামি কাবাব খেতে পছন্দ করেন।

বাড়িতে খাবারের স্বাদ বাড়িয়ে দিতে চলুন জেনে নেই বিফ শামি কাবাব তৈরির রেসিপি–

 

প্রয়োজনীয় উপকরণ: হাড় ছাড়া গরুর মাংস আধা কেজি, ডিম ১টি, পেঁয়াজ কুচি ৩ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, ধনিয়া গুঁড়া ১ চা চামচ, বুটের ডাল ১ কাপ, জিরা গুঁড়া ১ চা চামচ, গরম মসলা গুঁড়া ১ চা চামচ, কাঁচামরিচ কুচি ৪টি, মরিচের গুঁড়া ১/৪ চা চামচ, হলুদের গুঁড়া ১/২ চা চামচ, তেল ১ কাপ, লবণ পরিমাণ মতো।

 

যেভাবে তৈরি করবেন:

শামি কাবাব তৈরিতে প্রথমেই আপনাকে মাংস সেদ্ধ করে নিতে হবে। এজন্য একটি প্যানে গরুর মাংস, বুটের ডাল ও সব মশলার অর্ধেক পরিমাণ নিয়ে দেড় কাপ পানি দিয়ে সেদ্ধ করুন। সেদ্ধ হয়ে গেলে শিলপাটায় বেটে নিন। ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এবার একটি বাটিতে এই মিশ্রণ নিয়ে বাকি সব মশলা মিশিয়ে ভালো করে মেখে গোল গোল টিকিয়ার মতো তৈরি করে নিন। এবার প্যানে তেল দিয়ে কাবাবগুলো বাদামি করে ভেজে নিন। ব্যাস, তৈরি হয়ে গেল সুস্বাদু বিফ শামি কাবাব।

 

এসএ/দীপ্ত সংবাদ