শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

নতুন ভিডিওতে আবারও ঝড় তুললেন শাকিব খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
নতুন ভিডিওতে আবারও ঝড় তুললেন শাকিব খান
ঝড় তুললেন শাকিব খান

মেগাস্টার শাকিব খানের নতুন ভিডিও কি হলিউড সিনেমায় নতুন সংযোজন নাকি অন্যকিছু? সারা দেশ যখন শাকিব খানের তুফানে মাতোয়ারা ঠিক তখনি নতুন ঝড় তুললেন এই মেগাস্টার, সাথে আবার বিদেশি অভিনেত্রী।

চোখজুড়ানো লোকেশনে ঢালিউড কিং শাকিব খান আর অন্যদিকে লাস্যময়ী আমেরিকান মডেল ও অভিনেত্রী কেলসি নটেজ – সম্প্রতি অন্তর্জালে উন্মুক্ত হয়েছে দশ সেকেন্ডের একটি ভিডিওচিত্র। যেখানে মার্কিন এই অভিনেত্রীর সাথে মেগাস্টার শাকিব খানের দারুণ রসায়ন ইতোমধ্যে নজর কেড়েছে পুরো নেট দুনিয়ার। কেউ বলছেন শাকিব খান এবার নিশ্চয়ই হলিউডের কোন সিনেমায় কাজ করছেন, কেউ বলছেন এটা বোধ হয় বিদেশি কোন প্রসাধনীর বিজ্ঞাপন, কারো কারো মত হতে পারে এটা শাকিব খানের নতুন কোন সিনেমার দৃশ্য। দশ সেকেন্ডের এই ভিডিওচিত্র নিয়ে নেটিজেন, ভক্তরা মেতে উঠেছেন মধুর বিতর্কে।

হলিউড সিনেমা বা বিজ্ঞাপনচিত্র যাই হোক শাকিব খানের আকর্ষণীয় লুক দেখে এবার সত্যিই নড়েচড়ে বসেছে নেট দুনিয়া। নতুন কি তুফানি ধামাকা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান ভেবেই সময় পার করছেন এখন নেটিজেনরা। এখন দেখার বিষয় আসলে কি ধামাকা নিয়ে আসছেন মেগাস্টার শাকিব খান। দর্শকদের প্রত্যাশা অচিরেই এই সকল রহস্যের জট উন্মোচন করবেন মেগাস্টার শাকিব খান নিজেই।