শিরোনাম
বিশ্বসাহিত্য কেন্দ্রের আলোকচিত্র কোর্সের ১২তম ব্যাচের উদ্বোধন টঙ্গীতে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার: পিবিআই পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু তৃতীয় লিঙ্গের শিক্ষায় অংশগ্রহণকে উৎসাহিত করাই ছিল বক্তব্যের মূল উদ্দেশ্য: শিক্ষামন্ত্রী নাঈমের দ্রুততম ‘ফিফটি’ আলোকস্বল্পতায় বন্ধ মিরপুর টেস্ট, বাংলাদেশের লিড ১০৬ নীতিমালা প্রকাশঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত রিকশা সরকারি বাসা থেকে ৩১ অক্টোবরের মধ্যে ভাড়াটিয়া সরানোর নির্দেশ, নয়তো বাসা বাতিল নভেম্বর মাসে দেশে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম তাহসিফ সাউরি’র মৃত্যু: পিবিআই হেফাজতে ‘জুনিয়র বন্ধু’ দীপ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোলে রাজস্ব কর্মকর্তা কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোলে রাজস্ব কর্মকর্তা কুপিয়ে জখম

যশোরের বেনাপোল কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা রাফিউল ইসলামকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা।


শুক্রবার (৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে রাফিউলের সহকর্মীরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতলে ভর্তি করেছে। আহত রাফিউল বন্দরের কাস্টমস ওয়েইং স্কেলের দায়িত্বে আছেন। তার বাড়ি নেত্রকোনায়।

বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা আরিফুর রহমান জানান, রাত ৯টায় রাফিউল বেনাপোলের রঘুনাথপুর সড়কে রিকশাভ্যান যোগে তার এক বন্ধুকে নিয়ে ঘুড়তে যাওয়ার সময় পেচরবাওড় এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে পালিয়ে য়ায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


বেনাপোল পোর্ট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) সুমন ভক্ত জানান, বেনাপোল কাস্টমস হাউসের একজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে কুপিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কেন তাকে কুপিয়ে জখম করেছে বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।