শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ফিল্মস ফর পিসের নতুন সভাপতি শীপা হাফিজা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ফিল্মস ফর পিসের নতুন সভাপতি শীপা হাফিজা
ফিল্মস ফর পিসে
বিশিষ্ট শান্তি, সমতা ও মানবাধিকার কর্মী এবং  সমাজ বিশ্লেষক জনাব  শীপা হাফিজা বেসরকারি  পিস বিল্ডিং সংস্থা  ফিল্মস ফর পিস ফাউন্ডেশনের   নতুন সভাপতি হিসেবে মনোনীত  হয়েছেন।
আজ বুধবার  সংগঠন  এর নির্বাহী কমিটির এক বোর্ড সভায়  আনুষ্ঠানিকভাবে জনাব শীপা হাফিজাকে স্বাগত জানানো হয়। ফিল্মস  ফর পিস এর নির্বাহী  পরিচালক পারভেজ সিদ্দিকীর সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শীপা হাফিজা দীর্ঘ ৩০ বছরের ও বেশি সময়   নারীর অধিকার, দারিদ্র্য নির্মূল, লৈঙ্গিক ন্যায়বিচার, শান্তি, অভিবাসীদের অধিকার ও বাল্যবিবাহ বন্ধে কাজ করে আসছেন। এসব বিষয়ে দেশি-বিদেশি বিভিন্ন সাময়িকীতে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
এ ছাড়া ও জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইন ও সালিশ কেন্দ্র, ব্র্যাক, কেয়ার এ  কর্মসূচি উন্নয়ন, সাংগঠনিক ব্যবস্থাপনা, দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে প্রায় ৩০ বছরের বেশি  অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি কাজের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে একাধিক পুরস্কারও পেয়েছেন।
ফিল্মস  ফর পিস ফাউণ্ডেশন শৈল্পিক অ্যাকটিভিজম, সৃজনশীল যোগাযোগ এবং উন্নতমানের গবেষণার মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং শান্তিপূর্ণ সমাজ  গড়ার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন।  ফিল্মস ফর পিস ফাউন্ডেশন এর পক্ষ থেকে ডক্টর মাকসুদা সুলতানা, পরিচালক গবেষণা এবং এডভোকেসি এবং জনাব মোঃ আলী ট্রেজারার ফুল দিয়ে জনাব শীপা হাফিজাকে   আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।