শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাণিজ্য

বাণিজ্য মেলায় চাহিদা বেড়েছে পাটজাত পণ্যের

আল আমিন
আল আমিন
বাণিজ্য মেলায় চাহিদা বেড়েছে পাটজাত পণ্যের

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পাটজাত পণ্যের বেশ চাহিদা। দাম ক্রয়সীমার মধ্যে থাকায়, গতকাল মেলার ২০তম দিনে হু হু করে বিক্রি হয় এসব পণ্য। খুশি দোকানিরা।

সাপ্তাহিক ছুটির দিন হওয়ায়, শুক্রবার সকাল থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ভিড় করতে থাকেন ক্রেতা-দর্শনার্থীরা। পয়লা জানুয়ারি থেকে, অনেকের জন্য এটি হয়ে ওঠে নির্ভার সময় কাটানোর জায়গা।

এবার পাটপণ্যের দোকানগুলো নজর কাড়ছে সবার। শোভা পাচ্ছে ব্যাগ-জুতা-কার্পেট, ঝুড়ি, ফুলদানিসহ শতাধিক পণ্য। প্রায় প্রতিটি দোকানেই লেগে থাকছে ক্রেতা-দর্শনার্থীর ভিড়।

এসব পণ্যের মূল আকর্ষণ নকশা ও কারুকাজ। দামও প্রায় সবার সাধ্যের মধ্যেই। দেশের পাশাপাশি অন্যান্য দেশেও পাটজাত পণ্যের চাহিদা বাড়ছে বলে জানান উদ্যোক্তারা।

এবারের বাণিজ্য মেলায় পাটপণ্যের পসরা সাজিয়েছে ২০টি স্টল।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।