শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাণিজ্য

বাণিজ্য মেলায় ইলেকট্রনিক সামগ্রীর প্রতি আগ্রহ বাড়ছে নগরবাসীর

আল আমিন
আল আমিন
বাণিজ্য মেলায় ইলেকট্রনিক সামগ্রীর প্রতি আগ্রহ বাড়ছে নগরবাসীর

বাণিজ্য মেলায় ওঠা নতুন নতুন ইলেকট্রনিক সামগ্রীর প্রতি আগ্রহ বাড়ছে নগরবাসীর। ফলে বেড়েছে বিক্রিও।

আন্তজার্তিক বাণিজ্য মেলা মানেই বিভিন্ন দেশের নানান পণ্যের পসরা। এই সুযোগ কাজে লাগিয়ে নিজেদের সেরা ও নতুন সামগ্রী ক্রেতাদের হাতে তুলে দিতে চান ব্যবসায়ীরা। একটি টেবিলে আছে, বৈদ্যুতিক পানির কেটলি, তারবিহীন মোবাইল চার্জার, সঙ্গে ফ্রিজার। স্মার্ট টি টেবিল নামের এই পণ্য এনেছে বাংলাদেশের ইলেকট্রিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান।

মাল্টিমিডিয়া হোয়াইট বোর্ড মনে হলেও, এখানে করা যাবে কম্পিউটারের সকল কাজ। দেখা যাবে টেলিভিশনও। নতুন এ প্রযুক্তির সঙ্গে আছে, অ্যান্টি ফাঙ্গাল ফ্রিজও। নতুন ধরনের পণ্যের সঙ্গে পরিচিত হতে পেরে খুশি ক্রেতারাও।

ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠানগুলো বলছে, বাণিজ্য মেলায় আনা নতুন পণ্যগুলো রপ্তানি করে আয় বাড়াতে চান তারা।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।