শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর উত্তরা-১৩ আউটলেট এর শুভ উদ্বোধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর উত্তরা-১৩ আউটলেট এর শুভ উদ্বোধন

পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর উত্তরা-১৩ আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ জানুয়ারি ২০২৩, লুৎফা গার্ডেন (নিচ তলা), হাউজ নং-২৯ , সেক্টর-১৩, উত্তরা, ঢাকা এ পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর উত্তরা-১৩ আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা (অবঃ)। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিউরো ফুডস লিঃ এর পরিচালক মোঃ আব্দুল বাতেন এবং ইয়ন গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজ এর চিফ পিপলস অফিসার সুলতান মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে ইয়ন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান মেজর এবিএ মেসবাহ উদ দৌলা(অবঃ বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই পিউরো পেস্ট্রি এন্ড বেকারী ভোক্তার চাহিদা পূরণ ও গুণগতমান সম্পন্ন নিরাপদ খাদ্য উৎপাদন ও বিপণনের মাধ্যমে ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, খাদ্যের কোয়ালিটি অক্ষুন্ন রাখতে আমরা কখনোই কোন প্রকার কম্প্রোমাইজ করিনি ভবিষ্যতেও করবনা। এরই লক্ষ্যে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পিউরো পেস্ট্রি এন্ড বেকারীর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ্‌ আজকে উত্তরা-১৩ আউটলেট এর শুভ উদ্বোধন করা হল। রাজধানীতে আরও এই ধরণের বেশকিছু আউটলেট স্থাপনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইয়ন গ্রুপ এর বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য যে, ইতোপূর্বে গত ২৭ জুলাই ২০১৯ গুলশান এভিনিউ এর রুপায়ন গোল্ডেন এজ টাওয়ার এ শপ নং ১৭, নিচ তলা, পিউরো ফুডস লি: এর পিউরো পেস্ট্রি এন্ড বেকারী এর প্রথম আউটলেটটি চালু করা হয়। এরপর একে একে উত্তরা ১ নং সেক্টরে, উওরা সেক্টর ১১, মহাখালীর এসকেএস টাওয়ারে, ধানমন্ডির আনাম র‍্যাংগস প্লাজায়, গুলশান ১ নং এর ইসলাম ম্যানসনে, বনানীর নাভানা রওশন সায়েদ প্লাজা, মিরপু্রের পল্লবী, মিরপুর সেকশন-৬, মিরপুরের শেওড়া পাড়া এবং বনশ্রী আউটলেটসহ পিউরো পেস্ট্রি এণ্ড বেকারীর ১২টি আউটলেট স্থাপন করা হয়েছিল।