শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

চিকিৎসকদের উপহার দিতে গিয়ে ওষুধের দাম বাড়ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চিকিৎসকদের উপহার দিতে গিয়ে ওষুধের দাম বাড়ছে

চিকিৎসকদের উপহার দিতে গিয়ে বড় ধরণের খরচ করছে ওষুধ কোম্পানিগুলো। যার কারণে ওষুধের দাম বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। অবস্থার উন্নয়নে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা এবং ওষুধ প্রশাসনকে দাম নির্ধারণের ক্ষমতা দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানে এমন কথা বলেন স্বাস্থ্য সচিব। ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে চিকিৎসকদের উপহার হিসেবে এক সময় কলম আর প্যাড দেয়া হতো। যা এখন নগদ টাকা থেকে শুরু করে ফ্ল্যাট পর্যন্ত পৌঁছেছে। এ নিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। ওষুধ উৎপাদনের চেয়ে বিতরণ ও বিপননে কোম্পানিগুলো বেশি খরচ করছে। এতে দাম বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

পরিস্থিতির উন্নয়নে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা বাধ্যতামূলক করা এবং ওষুধ প্রশাসনকে দাম নির্ধারণের ক্ষমতা দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ব্যয় বহন করতে না পেরে অনেকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হবেন।