শিরোনাম
টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সাতক্ষীরায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সাতক্ষীরায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ

সাতক্ষীরায় এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হয়েছে। এ বছর আবহাওয়া ভালো থাকায়, কৃষকের খরচ হয়েছে কম। পাশাপাশি, সহায়তা দিয়েছে কৃষি বিভাগ।

যতদূর চোখ যায়, শুধুই ফুলে ভরা সরিষার খেত। হলুদ রঙের চাদরে ঢাকা বিস্তীর্ণ এলাকা। আমন ধান কাটার পরপরই সাতক্ষীরার বাসিন্দারা শুরু করেন সরিষার চাষ। ফের সবুজে ভরে ওঠে মাঠ। এ বছর লাল সরিষা, বারি সরিষা-১২ ও ১৮ সহ, বেশ কয়েক জাতের তেলবীজ চাষ হয়েছে এ জেলায়। এরমধ্যে লাল সরিষা বেশি।

অনুকূল আবহাওয়া আর পোকা-মাকড়ের উপদ্রব কম থাকায়, চলতি মৌসুমে উৎপাদন খরচ কম হয়েছে। চাষিদেরকে প্রণোদনাসহ বিভিন্নভাবে সহায়তা দিয়ে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সাতক্ষীরায় এ বছর ১৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ধরা হলেও, শতকরা ৮ ভাগ বেশি জমিতে এর চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।