শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

সরিষা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সরিষা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা

স্বল্প সময়ে বেশি লাভ হওয়ায়, সরিষা চাষে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। ওই জেলায় গতবারের চেয়ে এবার চার হাজার হেক্টর বেশি জমিতে এই তেলবীজ চাষ হয়েছে।

কুড়িগ্রামের চরাঞ্চলসহ বিভিন্ন এলাকার মাঠ ছেয়ে গেছে সরিষার ফুলে। আমন ধান কাটার পর, সরিষার আবাদ করেছেন অনেকে। দুই মাসের মধ্যে ফলন ঘরে তুলে, একই জমিতে আবার বোরো ধান রোপন করবেন তারা।

নদী তীরবর্তী এলাকা ও চরের পলিমিশ্রিত জমি সরিষা চাষের বেশ উপযোগী। সেচ ও সারসহ অন্যন্য খরচ কম হওয়ায়, এটি চাষে আগ্রহী হচ্ছেন কৃষকরা।

দেশে ভোজ্য তেলের ঘাটতি মেটাতে, সরিষাসহ তেলবীজ জাতীয় ফসল উৎপাদনে চাষিদের পাশে থাকার কথা জানায় কৃষি বিভাগ। চলতি মৌসুমে কুড়িগ্রামে ১৬ হাজার ৪শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে, যা গত বছরের চেয়ে ৪ হাজার হেক্টর বেশি।