শিরোনাম
দীপ্ত নিউজ
রাজধানী

স্থানান্তর করা হচ্ছে শাহবাগ থানা, যাচ্ছে কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্থানান্তর করা হচ্ছে শাহবাগ থানা, যাচ্ছে কোথায়?

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে শাহবাগ থানা। এই থানার নতুন জায়গা নির্ধারণ করা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিপরীতে শাকুরা বার অ্যান্ড রেস্তোরাঁর পেছনে।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভার নির্দেশনার জন্য বৈঠকে উপস্থাপন করা হলে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত দেয়।

এ সিদ্ধান্তের ফলে ‘সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ‘ প্রকল্প বাস্তবায়নে বাধা রইল না।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।