শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
জীবনযাপন

তরমুজের বীজ গিলে ফেললে কী হয়?

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
তরমুজের বীজ গিলে ফেললে কী হয়?
সংগৃহীত ছবি

গরম পড়ার সঙ্গে সঙ্গেই তরমুজ খাওয়ার প্রবণতা বেড়ে যায়। তবে বিপত্তি বাঁধে অন্য জায়গায়। তরমুজ খেতে গিয়ে অনেকে তরমুজের বীজও খেয়ে ফেলেন। কিন্তু প্রশ্ন হলো, তরমুজের বীজ পেটে গেলে কী হয়?

আসলে তরমুজের বীজ খেয়ে ফেললে কোনো ক্ষতি নেই বরং আপনার লাভ হবে।

এমন অনেক জিনিস আছে যা শরীরের জন্য ভালো হলেও আমরা ফেলে দিই। তরমুজের বীজও ঠিক তেমনই উপকারী একটি খাবার। আমেরিকার কৃষি দপ্তর পরামর্শ দিচ্ছে, তরমুজের বীজ না ফেলে বরং সেগুলো একসঙ্গে করে ধুয়ে রোদে শুকিয়ে রেখে দিন ও বাদামের মকো স্ন্যাকস হিসেবে খান।

তরমুজের বীজে উচ্চমাত্রায় প্রোটিন থাকে। দিনে যে পরিমাণ প্রোটিনের প্রয়োজন হয়, তার ৬০ শতাংশ পাওয়া যায় এক কাপ তরমুজের দানায়। এছাড়া শরীরের প্রয়োজনীয় নানা ধরনের অ্যামাইনো অ্যাসিডও আছে এ বীজে। তার মধ্যে একটি হলো আর্গিনাইন, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

বিশেষজ্ঞদের মতে, করোনারি হার্ট ডিজিজের চিকিৎসায় এটি বেশ উপকারী। এছাড়া গ্লুটামিক অ্যাসিড, লাইসিন, ট্রিপ্টোফানের মতো প্রোটিনও থাকে তরমুজের বীজে। তরমুজের বীজে আরও পাওয়া ভিটামিন বি। আমেরিকান ক্যানসার সোসাইটির রিপোর্ট থেকে জানা যায়, খাবারকে অ্যানার্জিতে পরিণত করতে সাহায্য করে ভিটামিন বি।

আল/ দীপ্ত সংবাদ