শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে বিজয় দিবস স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের আয়োজনে বিজয় দিবস স্পোর্টস টুর্নামেন্ট অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন ‘ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেড’ এর উদ্যোগে বাংলামটর রূপায়ণ ট্রেড সেন্টারে অবস্থিত ক্লাব হাউজে ৫ থেকে ৭ জানুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হলো ৩ দিনব্যাপী ‘ বিজয় দিবস স্পোর্টস টুর্নামেন্ট – ২০২২’।

উৎসবমুখর পরিবেশে ম্যানেজমেন্ট বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক নান্দনিক মিলনমেলায় পরিনত হয় ক্লাব হাউস। শীতের আমেজে ক্লাবের সদস্যবৃন্দ টেবিল টেনিস, দাবা, লুডু ও ইন্ডারন্যাশনাল ব্রিজ খেলায় মেতে ওঠেন।

প্রতিযোগিতার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ক্লাবের সভাপতি জনাব খন্দকার আতাউর রহমান, স্পোর্টস কমিটির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ নাজিব ইসমাইল রাসেল ও সহ সাধারণ সম্পাদক জনাব আসিফুর রহমান খানসহ অন্যান্য সিনিয়র সদস্যবৃন্দ।

প্রতিযোগিতায় টেবিল টেনিস-সিনিয়র (৪৫ বছর ও তদূর্ধ) ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মো: বাদশাহ মিয়া ও রানার্সআপ হন মোহাম্মদ মহসিন। টেবিল টেনিস-জুনিয়র ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন কাজী আহমেদুর রহমান আবির ও রানার্সআপ হন দেওয়ান মাহমুদুল হাসান।

আয়োজনে দাবা খেলায় চ্যাম্পিয়ন হন ড. মো: শোয়েব-উর-রহমান ও রানার্সআপ পুরস্কার পান মোহাম্মদ বদিরুজ্জামান। লুডু খেলায় চ্যাম্পিয়ন হন তারিনা রহমান ও রানার্সআপ হন ড. খাদিজা রহমান তানচি।

ইন্টারন্যাশ ব্রিজ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আবির-রাজিব জুটি ও রানার্সআপ হয় রেজাউল-শিপন জুটি। সমাপনী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগিতার আয়োজক ম্যানেজমেন্ট এফবিএস ক্লাবের স্পোর্টস কমিটি জানায় ক্লাবের পক্ষ থেকে নিয়মিত এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।