শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তানজিন তিশা

অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার ও হোম কেয়ার পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হারল্যান স্টোরের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

সোমবার (২৭ মে, ২০২৪) ঢাকার গুলশানে কর্পোরেট অফিসে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রিমার্ক–হারল্যানের ডিরেক্টর মেগাস্টার শাকিব খান ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তানজিন তিশাকে অ্যাম্বাসেডর হিসেবে বরন করে নেন। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকার সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে তানজিন তিশা বলেন, “বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিকস রিটেইল চেইন হারল্যান স্টোরের সাথে যুক্ত হতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। অথেনটিক মেকআপ প্রোডাক্ট আর স্কিনকেয়ার প্রোডাক্ট এর জন্য এই ব্র্যান্ডটি ভোক্তাদের পছন্দের তালিকায় শীর্ষস্থান থাকবে বলে আমার বিশ্বাস। খুব শীঘ্রই হারল্যান স্টোরের বিভিন্ন ব্র্যান্ডের বিজ্ঞাপন ও আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে পাশে পাবেন ভক্তরা।”

অনুষ্ঠানে হারল্যান জোনের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এমদাদুল হক সরকার জানান “তানজিন তিশার মত প্রতিভাবান শিল্পীকে আমাদের সাথে পেয়ে আমরা আনন্দিত। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মানের অথেনটিক হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার, স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান হিসেবে হারল্যান স্টোর ভোক্তাদের কাছে সর্বোচ্চ মান ও সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই উদ্দেশ্য পূরণে তানজিন তিশার মত একজন গুণী এবং জনপ্রিয় অভিনেত্রীর সাথে সংযুক্তি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

রিমার্ক–হারল্যানের সাথে এর আগে অন্তর্ভুক্ত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরিমনি, অপু বিশ্বাস, বিদ্যা সিনহা সাহা মিম, নুসরাত ফারিয়া, সাবিলা নূর, নাজিফা তুষি ও চিত্রনায়ক মামনুন হাসান ইমনের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।