শিরোনাম
ডিসেম্বরে শেষ হচ্ছে পায়রা বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ ‘সিওও অব দ্য ইয়ার’ হলেন এসিআইয়ের কামরুল হাসান ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী জয়পুরহাটের সেই কারারক্ষীর বিরুদ্ধে প্রেমিকার ধর্ষণ মামলা নেত্রকোনায় এনসিপি নেতা ফাহিমের বাসায় আগুন প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এবার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে জাতীয় সংদের স্পিকারের সাক্ষাৎ নামফলকে স্ত্রীর নাম দেখে ক্ষুব্ধ বিভাগীয় কমিশনার, উদ্বোধন না করে ভেঙে ফেলার নির্দেশ
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ঘূর্ণিঝড় রেমাল: দৌলতদিয়া-পাটুরিয়ায় রুটে লঞ্চ চলাচল বন্ধ

 

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দক্ষিণ–পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৬ মে) সকাল পৌনে ১০টা থেকে নদী উত্তাল থাকায় যেকোনো দুর্ঘটনা এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।

দৌলতদিয়া ঘাটের দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন বলেন, সকাল সোয়া ৬টা থেকে পুনরায় লঞ্চ চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বেলা বাড়ার সাথে বাতাস সৃষ্টি হলে নদী উত্তাল হয়ে পড়ে। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে দশটা থেকে আবার লঞ্চ চলাচল বন্ধ করে দেই। এর আগ পর্যন্ত এই রুটে ছোট–বড় মিলে ১৭টি লঞ্চ ছিল।‘

বিআইডব্লিউটিএর দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ‘ঘূর্ণিঝড় রিমালের কারণে সকাল থেকে নদীপথে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার কথা বলা হয়। তবে এই নৌপথ অনেকটা স্বাভাবিক থাকায় লঞ্চ মালিক সমিতি লঞ্চ চলাচল অব্যাহত রাখে। তাদের পুনরায় বন্ধ রাখার তাগিদ দিলে পরবর্তীতে সকাল ৯টার পর পর চূড়ান্তভাবে বন্ধ করে দেন।’

তিনি আরও বলেন, ‘নদীর পরিস্থিতি স্বাভাবিক না হওয়া এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়া পর্যন্ত দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তবেই লঞ্চ চালু করা হবে।

উল্লেখ্য, যাত্রীদের নদী পাড়ি দিতে লঞ্চের পরিবর্তে ফেরিতে যাওয়ার অনুরোধ করেছে বিআইডব্লিউটিএ কতৃপক্ষ।

 

এসএ/দীপ্ত সংবাদ