শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
করপোরেট কর্নার

অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস ও ডিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
অবিশ্বাস্য ছাড়ে স্বপ্নতে গরুর মাংস ও ডিম

দামে দিশাহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর জানালো দেশের জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন অনেক পণ্যের দ্রব্যমূল্য বৃদ্ধি সেই সময় গরুর মংস, ডিমসহ প্রয়োজনীয় অনেক পণ্যে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ ।

গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে এবং ডিমের ডজন ১০৫ টাকায় পাওয়া যাবে ঢাকা এবং কুমিল্লার স্বপ্নের সব আউটলেটে।

স্বপ্ন’র পক্ষ থেকে জানানো হয় যে, ৫ জানুয়ারি বৃহস্পতিবার থেকে স্বপ্ন’র ঢাকা ও কুমিল্লার সব আউটলেটে গরুর মাংস ৬৪০ টাকা কেজিতে ( যা বাজারে এখন ৭০০ টাকা) এবং খোলা ডিম ১০৫ টাকা ডজনে বিক্রি হবে (যা বাজারে ১১৫ টাকা ডজনে বিক্রি হচ্ছে)। এছাড়া লবণ, আটা, ময়দা, মিনিকেট চাল, অলিভ অয়েলসহ নানান পণ্যে জানুয়ারি মাসজুড়ে থাকছে সেরা অফার। সাধারণ ক্রেতার সুবিধার্থে স্বপ্ন আউটলেট থেকে প্রতি ক্রেতা গরুর মাংস ৫ কেজি এবং ডিম ১ ডজন করে কিনতে পারবেন ।