শিরোনাম
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’
দীপ্ত নিউজ
ফিচার

যে খাবারগুলো শিশুকে কখনোই খাওয়াবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
যে খাবারগুলো শিশুকে কখনোই খাওয়াবেন না
সংগৃহীত ছবি

শিশুকে কী খাওয়াবেন, কী খাওয়াবেন না– এ নিয়ে বাবা–মায়ের দুঃশ্চিন্তার শেষ নেই। কারণ অনেক খাবার আছে যে খাবারগুলো বাচ্চারা সহজে হজম করতে পারে না। তাই এমন পরিস্থিতিতে যেন আপনার শিশুকে পড়তে না হয়, তাই জেনে নিন কোন খাবারগুলো শিশুকে কখনোই খাওয়ানো যাবে না।

আঠালো খাবার: যেসব খাবার আঠালো, সেগুলো শিশু হজম করতে পারে না। তাই চকলেট, চীনাবাদামের মাখন বা পিনাট বাটার, গমের রুটি শিশুকে খাওয়ানো থেকে বিরত থাকুন।

মধু: অনেকেই শিশু জন্মের সঙ্গে সঙ্গে মধু খাওয়ান। এই রীতি আপনার সন্তানের ক্ষতি বয়ে আনতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মধু পুষ্টিকর খাবার হলেও শিশু বয়সে মধু খাওয়া বিপজ্জ্নক হতে পারে। মধুর ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম ব্যাকটেরিয়া শিশুর শরীরে স্তনপানে দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য, পেটে গ্রাস, মাথা ঘোরাসহ ব্যাকটেরিয়াল সংক্রমণের কারণ হতে পারে।

টক ফল: ১ বছর পর্যন্ত বাচ্চাকে টক ফল দেয়া উচিত না। কারণ টক জাতীয় ফলে বিভিন্ন রকম এসিড থাকে যা বাচ্চারা হজম করতে পারে না। তাই বাচ্চাদেরকে মিষ্টি ফল দেয়া উচিত।

লবন: ছোট বাচ্চাদের কিডনি লবন ও সোডিয়াম সহ্য করতে পারে না। তাই শিশুর খাবারে বাইরের লবন না মেশানোই ভাল। লক্ষ্য রাখতে হবে, এমন অনেক খাবার আছে যাতে প্রচুর পরিমান সোডিয়াম থাকে। সেই খাবারগুলো বাচ্চাকে দেয়া যাবে না। ১ বছর পরে তার খাবারে অল্প অল্প লবন মেশাতে পারেন।

আল / দীপ্ত সংবাদ