138
রাজধানীর ধোলাইখালে চারতলা একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (১৮ মে) সকাল ১০টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে সূত্রাপুর ও সিদ্দিকবাজার থেকে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।
এসএ/দীপ্ত সংবাদ