দীপ্ত নিউজ
বাংলাদেশ

রংপুর মেডিকেলের আইসিইউতে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রংপুর মেডিকেলের আইসিইউতে আগুন

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১১ মে) বিকেলে ওই এসিতে আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় চার ঘণ্টা বিদ্যুৎ সরবারহ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন মেডিকেলে ভর্তি রোগী ও তাদের স্বজনরা।

জানা যায়, বেলা ৩টার দিকে হাসপাতালের আইসিইউ ইউনিটের এসিতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এতে হাসপাতালে অবস্থান করা সবাই আতঙ্কিত হয়ে পড়েন। পরে কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও ৪ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ