দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
স্বামীকে খাবার দিতে গিয়ে বজ্রপাতে স্ত্রীর মৃত্যু

 

শরীয়তপুরে স্বামী নেছার উদ্দিন মাঝিকে সয়াবিন ক্ষেতে দুপুরের খাবার দিতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন স্ত্রী কুলসুম বেগম (৩৮)।

সোমবার (৬ মে) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরসেনসাস ইউনিয়নের বেড়াচাক্কি গ্রামে এ ঘটনা ঘটে।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সয়াবিন ক্ষেতে কাজ করছিলেন নেছার উদ্দিন মাঝি। দুপুরে কুলসুম বেগম স্বামীর জন্য দুপুরের খাবার হিসেবে ভাত নিয়ে গিয়েছিলেন ক্ষেতে। এ সময় হঠাৎ ঝড়সহ বজ্রপাত শুরু হলে বজ্রপাতের আঘাতে কুলসুম বেগম মারা যান।

চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় আমি মর্মাহত। এই সময়ে সারাদেশে ঝড়–বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়েছে। সকলেরই উচিত সতর্ক থাকা।

 

এসএ/দীপ্ত সংবাদ