দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

গাজীপু‌রে পুকু‌রে গোসল কর‌তে এসে ক‌লেজ ছা‌ত্র নি‌খোঁজ, আহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
গাজীপু‌রে পুকু‌রে গোসল কর‌তে এসে ক‌লেজ ছা‌ত্র নি‌খোঁজ, আহত ১

গাজীপু‌রের কা‌লিয়া‌কৈ‌রে প্রচন্ড তাপদা‌হে বন্ধু‌দের সা‌থে পুকু‌রে গোসল কর‌তে নে‌মে তান‌জিল আহ‌মেদ না‌মে এক ক‌লেজ ছা‌ত্র নি‌খোঁজ হ‌য়ে‌ছে।

তা‌কে উদ্ধার ক‌রে গি‌য়ে শরীফ হো‌সেন না‌মে এক ক‌লেজ ছাত্র আহত হ‌য়ে‌ছ। স্থানীয় তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে ভ‌র্তি করেছে। নি‌খোঁজ ও আহত দুই জ‌নেই কোনাবা‌ড়ি এম ই এইচ আরিফ ক‌লে‌জের একাদ্বশ শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানায়, শ‌নিবার (৪ মে) দুপুর ২টার দি‌কে তাপদা‌হের কার‌ণে আরিফ ৬ বন্ধুসহ উপ‌জেলার মাঝুখান গ্রা‌মের কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন পুকু‌রে গোসল কর‌তে ন‌া‌মে। কিছুক্ষণ পর তান‌জিল ওই পুকু‌রে ডু‌বে নি‌খোঁজ হয়। বন্ধু‌কে উদ্ধার গি‌য়ে শরীফ পা‌নি‌তে ডু‌বি‌য়ে অজ্ঞান হ‌য়ে যায়। প‌রে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠায়।

ইফ‌তেখার হো‌সেন চৌধুরী রায়হান জানান, ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ইউনিট ঘটনাস্থ‌লে র‌ফে‌ছে । টঙ্গী থে‌কে ডুবুরী দল রওয়ানা হ‌য়ে‌ছে।

 

আলম/ সুপ্তি/ দীপ্ত সংবাদ