মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাতেও রাজধানীতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

তাপদাহের পর গতকাল বৃষ্টি হয়েছিল রাজধানীতে। গতকালের মতো আজ্ও (৩ মে) রাতেও ঢাকায় নামতে পারে ঝুম বৃষ্টি।

মার্কিন আবহাওয়া বিষয়ক সংস্থা অ্যাকুওয়েদার তাদের পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও আশপাশের অঞ্চলে আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৬৫ শতাংশ। এরসঙ্গে থাকবে বজ্রপাত। সবমিলিয়ে ১ ঘণ্টা বৃষ্টিপাত হতে পারে।

অ্যাকুওয়েদার আরও জানিয়েছে, রাতের বেলা ঢাকার তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা অনুভূত হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকার প্রায় সব অংশের আকাশ কালো মেঘে ঢাকা থাকবে।

তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকার বাসিন্দারা এতটাই খারাপ অবস্থায় পড়েছিলেন যে, গতকাল মাঝরাতে বৃষ্টি নামার পর অনেকে বাইরে বের হয়ে পড়েন শুধুমাত্র বৃষ্টিতে নিজের শরীরকে ভেজানোর জন্য। বৃষ্টির সময় ঝড়ো হাওয়াও বইছিল।

আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More