শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
বিনোদন

সুখবর দিলেন আসিফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
সুখবর দিলেন আসিফ

বাংলা গানের এক সময়ের তুমুল জনপ্রিয় শিল্পী আসিফ আকবর। তাকে বাংলা গানের ‘যুবরাজ’ও বলা হয়।

এবার তিনি তার ক্যারিয়ারে আরও একটি সুখবর দিয়েছেন। আসিফ দুই বাংলা অতিক্রম করে বলিউডে যাত্রা করেছেন।

বলিউডে অভিষেকের সুখবরটি আসিফ নিজেই দিয়েছেন তার সোশ্যাল মিডিয়ায়। (২ মে) রাতে আসিফ এ সংক্রান্ত একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার অভিষেক ঘটেছে। প্রিয় বাংলাদেশের পতাকা উড়িয়েছি। আল্লাহ মহান। ভালোবাসা অবিরাম।’

প্রিয় শিল্পীর এমন সুসংবাদ জানতে পেরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভ কামনা জানিয়েছেন। কয়েকদিন আগে মুম্বাই গেছেন আসিফ আকবর। সেখানে অস্কারজয়ী ভারতীয় সুরকার এ আর রহমানের মুম্বাইয়ের স্টুডিওতে তার গান রেকর্ড হয়। তিনি সে কথাও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ভক্ত–অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।