কুমিল্লায় শিশুকে ধর্ষণ শেষে হত্যা; মূল আসামি গ্রেপ্তার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কুমিল্লায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণ শেষে হত্যার ঘটনায় মূল আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত আসামীর নাম মফিজুল ইসলাম মফু। সে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া গ্রামের মৃত আব্দুল খালেক এর ছেলে।

গ্রেপ্তারের পর আসামী মফিজুল শিশুটিকে ধর্ষণ শেষে হত্যার বিষয়টি স্বীকার করেছে বলে জানায় র‌্যাব।

বুধবার (১ মে) বেলা সাড়ে ১১ টায় র‌্যাব ১১ সিপিসি–২ কুমিল্লা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব– ১১ এর পরিচালক, অধিনায়ক তানভীর মাহমুদ পাশা।

তিনি জানান ২৯ শে এপ্রিল সকালে স্কুল থেকে বাড়ি ফেরার পথে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার খিলাপাড়া এলাকায় আফরিন সুলতানা ঝুমুর নামে ৯ বছরের একটি শিশুকে ধানের জমিতে নিয়ে ধর্ষণ শেষে হত্যা করা হয়।

এ ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি বেশ আলোচিত হয়।

ঘটনার পর থেকে গোয়েন্দা নজরদারীর মাধ্যমে র‌্যাব– ১১ এর একটি দল মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার শাহারাস্তি থানাধীন ফেরুয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আসামি মফিজুল ইসলাম প্রকাশে মফুকে গ্রেপ্তার করেন।

পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য গ্রেফতারকৃত আসামিকে বুধবার সদর দক্ষিণ থানায় প্রেরণ করা হয়েছে।

শাকিল/আল/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More