জয়পুরহাটে হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হরন্দা গ্রামের কৃষক আ. রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৯ এপ্রিল) জয়পুরহাট জেলা অতিরিক্ত দায়রা জজ আদালত–২ এর বিচারক নুরুল ইসলাম এ রায় প্রদান করেন।

আসামীদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডপ্রাপ্তদের মধ্যে ২ জন পলাতক এবং বাকী ১৭ জন কারাগারে আছে।

দন্ডপ্রাপ্তরা হলো হরেন্দা গ্রামের আলাম, দোলা, ওছমান, কোরবান, আজাদুল, লাবু, বাবু, আমিনুর, ফারাজ মন্ডল, শুকটু, দুলাল, আলীম, নজরুল, সাইদুল, ছানোয়ার, সাইফুল, কালাম। পলাতক দুজন হলো উকিল ও জহুরুল।

মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালের ২২ নভেম্বর পুর্ব শত্রুতার জের ধরে সামসুদ্দিনের পুত্র আ. রহমানকে মাঠ থেকে ধরে নিয়ে গিয়ে আসামী আলামের বাড়িতে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করলে সেখানেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই আ. বারিক রাদী হয়ে পরদিন পাঁচবিবি থানায় মামলা করলে দীর্ঘ শুনানি শেষে বিঞ্জ আদালত আজ এ রায় দেন।

মাসুদ/ আল / দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More