
প্রতিদ্বন্দ্বিতা ও ভোটার বিহীন নির্বাচন চুন ছাড়া পানের মতো

নির্বাচনে প্রতিদ্বন্দিতা বিহীন ও ভোটার বিহীন নির্বাচন কিছুটা চুন ছাড়া পানের মতো বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
সোমবার (২৯ এপ্রিল) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, নির্বাচনে প্রার্থীদের প্রতিদ্বন্দিতা যেমন জরুরী, ঠিক তেমনি ভোটার উপস্থিতি,তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ তৈরী করে দেয়া অত্যন্ত জরুরী। তাই নির্বাচন কমিশনের পাশাপাশি সকলকে একত্রিত হয়ে এসব কাজ করতে হবে। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে হবে।
কমিশনার আরো বলেন, দেশের জন্য নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গণতন্ত্রের মূল ভিত্তি নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই যারা দেশ পরিচালনা করবেন জনগনের পক্ষে সেই জায়গাটা রতবদল হবে।
এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক সহ উপজেলা নির্বাচনের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।
হিমেল/ আল / দীপ্ত সংবাদ








