শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বাণিজ্য

বাণিজ্য মেলায় যাতায়াতে ৫০ শাটল বাস, প্রবেশ মূল্য ৪০ টাকা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
বাণিজ্য মেলায় যাতায়াতে ৫০ শাটল বাস, প্রবেশ মূল্য ৪০ টাকা

ভোগান্তিহীনভাবে মেলায় পৌঁছাইতে গত বছরের মতো এবারও যাত্রীদের বাস সুবিধার দিচ্ছে মেলা কর্তৃপক্ষ। সে লক্ষ্যে রাজধানীর কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাত্রী আনা-নেওয়ার জন্য ৩০ থেকে ৫০টি দোতলা বাসের ব্যবস্থা করা হয়েছে।

২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে কুড়িল থেকে ভেন্যু পর্যন্ত যাত্রী আনা-নেওয়ার জন্য ৫০টি শাটল বাস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। বাসের ভাড়া যাত্রীপ্রতি ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করলে যাত্রীরা ৫০ শতাংশ ছাড় পাবেন।

মাসব্যাপী এই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেলায় প্রবেশ মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা হবে বলেও জানান তিনি।

মেলায় মোট ৩৩০টি স্টল ও প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে এবং বিদেশি কোম্পানির জন্য ২০টির মতো স্টল বরাদ্দ করা হবে বলে জানান ইপিবি চেয়ারম্যান।

বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় রপ্তানি উন্নয়ন ব্যুরো ১৯৯৫ সাল থেকে এ পর্যন্ত ২৬টি আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করেছে।

মেলার সময় যানজট নিরসনে বাণিজ্য মেলার ভেন্যু ঢাকার শেরেবাংলা নগর থেকে পূর্বাচলে স্থানান্তর করা হয়েছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।