দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

সাজেকে ট্রাক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
সাজেকে ট্রাক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

রাঙামাটির সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। এর আগে দূর্ঘটনাস্থলে ৫ শ্রমিক নিহত হন। আহত ১০ জনকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়া হলে আরো ৪ জন মারা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার (ওসি) মো. আব্দুল আওয়াল চৌধুরী। তিনি জানান, মূলত ঘটনাস্থলে ৫জন মারা যান। হাসপাতালে আনার পর আরো ৪জন মারা গেছেন। এই নিয়ে মৃতের সংখ্যা ৯ জন। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরো ৬জন।

আহতরা হলেন মো. লালন (১৭), মোবারক (৩২), আহির উদ্দিন (৪০), সামিউল (১৯), আহির উদ্দিন (৪০), জাহিদ হাসান (২৪)।

বুধবার (২৪ এপ্রিল) বিকাল পৌনে ৬টার দিকে উদয়পুর সীমন্ত সড়কের ৯০ ডিগ্রী নামক পাহাড় থেকে নামার পথে শ্রমিকবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা ঘটে।

স্থানীয় সুত্রে জানা গেছে, ট্রাকে থাকা শ্রমিকরা গাজীপুর ও ময়মনসিংহ জেলার বাসিন্দা। তারা উদয়পুর সীমান্ত সড়কে কাজ করার জন্য যাচ্ছিল। গাড়িতে মোট ১৫ জন ছিলেন যার মধ্য থেকে ৫ শ্রমিক ঘটনাস্থলে মারা যায়। আহত ও নিহত শ্রমিকদের আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে আরো ৪ শ্রমিক মারা যান এবং ৬ জন শ্রমিক চিকিৎসাধীন রয়েছেন। তবে শ্রমিকদের কোন আত্মীয় স্বজন এখনো পর্যন্ত হাসপাতালে না আসায় তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার জানান, সাজেকের উদয়পুর সীমান্ত সড়কে শ্রমিকবাহি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে আহত ও নিহতদের খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতুলাল চাকমা জনান, উদয়পুর সীমন্ত সড়কে কাজ করার জন্য একদল শ্রমিক উদয়পুরের দিকে যাচ্ছিল। যাওয়ার সময় ৯০ডিগ্রী পাহাড় থেকে নামার পথে ট্রাকটি দূর্ঘটনার কবলে পড়ে। এতে ৫ জন মারা যায়, বাকিরা গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হচ্ছে। তবে জায়গাটি দূর্গম। দূর্ঘটনা স্থলের আসাপাশে ঘরবাড়ি নেই। যার কারণে বিস্তারিত তথ্য পাইনি।

 

মিশু/ সুপ্তি/ দীপ্ত সংবাদ