শিরোনাম
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবি, নিহত কমপক্ষে আর্ধশতাধিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে নৌকাডুবি, নিহত কমপক্ষে আর্ধশতাধিক

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে যাত্রীবোঝাই নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছে কমপক্ষে ৫৮ জন।

শনিবার (২০ এপ্রিল) রাজধানী বাংগুইয়ের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন নাগরিক সুরক্ষা বিভাগের প্রধান টমাস ডিজিমাসে।

প্রত্যক্ষদর্শী এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিও থেকে জানা গেছে, কাঠের নৌকাটি ৩০০ বেশি যাত্রী বহন করছিল। এমপোকো নদীতে ডুবে যাওয়ার সময়ে নৌকায় অনেকেই দাঁড়িয়ে ছিল এবং কেউ কেউ নৌকার কাঠের কাঠামোয় বসে ছিল।

টমাস ডিজিমাসে রেডিও গুইরাকে বলেছেন, “আমরা ৫৮টি প্রাণহীন মৃতদেহ তুলতে পেরেছি। পানির নিচে ঠিক কতোজন আছে আমরা তা বলতে পারছি না।”

উল্লেখ্য, দুর্ঘটনার ৪০ মিনিট পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে এসে পৌঁছায়। দুর্ঘটনার পর বেঁচে যাওয়া বহু মানুষকে উদ্ধার করে বাঙ্গুইয়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, রাজধানী বাংগুই থেকে ৪৫ কিলোমিটার দূরে মাকোলোর গ্রাম প্রধানের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

এসএ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।