শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
খেলা

চ্যাম্পিয়ন্স লিগ; ম্যানসিটির বিদায়, সেমিতে রিয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
চ্যাম্পিয়ন্স লিগ; ম্যানসিটির বিদায়, সেমিতে রিয়াল
সংগৃহীত ছবি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে বিদায় করে সেমিফাইনালে উঠে গেছে রিয়াল মাদ্রিদ।

বুধবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে ম্যানসিটির মাঠে মুখোমুখি হয় রিয়াল ও সিটিজেনরা। আগের ম্যচে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩–৩ ড্র তে নিষ্পত্তি হয়েছিল প্রথম লেগের খেলা। সিটির মাঠে রিয়াল লিড পেয়ে যায় ম্যাচের ১২ মিনিটেই। এডারসনের কাছ থেকে ফিরে আসা বলে টাচ করে জালে লক্ষ্যভেদ করেন রদ্রিগো। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১–০ তে লিড নিয়ে বিরতিতে যায় আনচেলত্তির শিষ্যরা।

বিরতির পর দুদলই আক্রমণাত্মক খেলতে থাকে। একের পর এক আক্রমণ সাজানো সিটি দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে কেভিন ডি ব্রুইনের গোলে। জেরেমি ডকু পাস দেন ডি বক্সের ভেতরে। রুডিগার বলটা ঠিকঠাক ক্লিয়ার করতে ব্যর্থ হন। সেই বল পেয়ে যান ডি ব্রুইন। লুনিনের মাথার উপর দিয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ১–১ সমতায়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও ফলাফল অমিমাংসীত। গোল করতে ব্যর্থ দুদলই। ফলাফল নির্ধারণের শেষ সুযোগ টাইব্রেকার পেনাল্টি।

পেনাল্টিতে ৪–৩ গোলে জিতে সেমিফাইনালে উঠে টুর্নামেন্টের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।

 

আল / দীপ্ত সংবাদ