দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে পালালেন স্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
টাঙ্গাইলে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে পালালেন স্ত্রী

টাঙ্গাইলের ভুঞাপু‌রে ঘুমন্ত স্বামীর লিঙ্গ কেটে পা‌লিয়ে‌ছে স্ত্রী। প‌রে তা‌কে উদ্ধার ক‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার রাউৎবা‌ড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত স্বামীর নাম ফিরোজ (২৫)। তিনি ওই গ্রা‌মের শাহজাহানের ছে‌লে। এ ঘটনার পর স্ত্রী জা‌কিয়া শিশু সন্তান‌ রে‌খে পা‌লি‌য়ে‌ছে।

ফিরো‌জের মামা আরজু জানান, ‌বি‌দয়ের পর থেকে স্বামী ও স্ত্রীর ম‌ধ্যে পা‌রিবা‌রিক কলহ চল‌ছিল। সকালে ঘুমানো অবস্থায় ভাগিনার লিঙ্গ কেটে ফেলে তার স্ত্রী। পরে লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতা‌লে নিয়ে আসে।

আহত ফিরোজ জানায়, ঘুমেই ছিলাম। এসময় স্ত্রী হঠাৎই লিঙ্গ কেটে ফেলে।

উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লেক্সের উপ–সহকা‌রি মে‌ডি‌কেল অ‌ফিসার কাজল তালুকদার ব‌লেন, লি‌ঙ্গের পু‌রো অংশ কে‌টে ফেলা হয়েছে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ভুঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. আহসান উল্ল‌্যাহ জানান, ঘটনা‌টি শু‌নে‌ছি। ‌এই বিষ‌য়ে এখনও কোন অ‌ভি‌যোগ পাইনি।

 

এসএ/দীপ্ত সংবাদ