শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখা বাস্তবসম্মত নয়; বিশ্লেষকরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখা বাস্তবসম্মত নয়; বিশ্লেষকরা

বিএনপির দেওয়া ২৭ দফা রূপরেখা বাস্তবসম্মত নয় বলে মনে করেন রাষ্ট্রবিজ্ঞান বিশ্লেষকরা। তাঁদের মতে, এগুলো বাস্তবায়নে সংবিধান সংশোধন করতে হবে। সেজন্য বিএনপিকে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় যেতে হবে। এ ধরনের সংস্কার ধরে রাখতে, আওয়ামী ও বিএনপির মতৈক্য দরকার।

রাষ্ট্র মেরামতের কথা বলে সম্প্রতি ২৭ দফা রূপরেখা উপস্থাপন করেছে বিএনপি। এরমধ্য অন্যতম সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল, প্রধানমন্ত্রী পদে দুইবারের বেশি না থাকা, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য, দ্বিকক্ষ-বিশিষ্ট সংসদ, নির্বাচন কমিশন গঠন আইন সংশোধন এবং গুম-খুন-বিচারবহির্ভূত হত্যা বন্ধ অন্যতম।

রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকরা বলছেন, বিএনপির এই রূপরেখায় বেশকিছু ভালো দিক থাকলেও, তা সময়োপযোগী নয়। তবে, রাজপথের অবস্থান থেকে এসব প্রস্তাব বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেন তাঁরা।

২৭ দফার মধ্যে জাতীয় ঐকমত্যের সরকার প্রতিষ্ঠার কথা রয়েছে। কিন্তু বিএনপির মতো পরিবারতান্ত্রিক দলের পক্ষে এর বাস্তবায়ন কতোটা সম্ভব, তা নিয়ে সংশয় প্রকাশ করেন এই বিশ্লেষকরা।