দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা যোদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা যোদ্ধার

বান্দরবানের কেএনএফ এর ব্যাংক ডাকাতির ঘটনায় রাঙামাটির ব্যাংকগুলোতে নিরাপত্তা যোদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে জেলার ১০ উপজেলার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা যোদ্ধারের কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

রাঙামাটির বান্দরবানের সাথে লাগুয়া উপজেলাগুলোতে বিশেষ করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যোদ্ধার করেছে পুলিশ। রাঙামাটির জুরাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, বরকল, বাঘাইছড়ি উপজেলাগুলোর ব্যাংকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট থানা কর্মকর্তারা। এইসকল উপজেলাগুলোতে প্রধানত সোনালী, কৃষি ও পল্লীসঞ্চয় ব্যাংক রয়েছে। এছাড়াও জেলার অন্যান্য উপজেলার ব্যাংকগুলোতেও নিরাপত্তা নিশ্চিতের কথা জানিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সংশ্লিষ্টরা।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানিয়েছেন, বান্দরবানের অনাকাক্সিক্ষত ঘটনার কারনে রাঙামাটির ব্যাংকসহ যে সকল আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেগুলোতে আমরা নিরাপত্তা বাড়িয়েছি। যেসকল প্রতিষ্টানে পুলিশ নিয়োজিত আছে সেগুলোতে সংখ্যা বাড়ানো হয়েছে পাশাপাশি পেট্রোল, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং অন্যান্য যেসকল সংস্থা এখানে নিরাপত্তায় কাজ করছে তাদের সাথে সমন্বয় করা হচ্ছে ও ব্যাংকগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। রাঙামাটিতে অনাকাক্সিক্ষত কোন ঘটনা যাতে না ঘটে সে ব্যবস্থা আমরা নিয়েছি।

মিশু/ সুপ্তি/ দীপ্ত সংবাদ