
খুলনায় পাটকলে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

খুলনার রূপসা উপজেলায় একটি বেসরকারি জুট মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।
বুধবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে জাবুসা এলাকার সালাম জুট মিলে এ ঘটনা ঘটে। এরপর ২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের খুলনার বয়রা, রুপসা ও বাগেরহাটের ফকিরহাট থেকে ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ফারুক হোসেন আরও জানান, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায়নি।
এসএ/দীপ্ত সংবাদ







