শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
অর্থনীতি

উচ্চ মূল্যস্ফীতিতে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
উচ্চ মূল্যস্ফীতিতে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা

গত দুই বছরের বেশি সময় ধরে দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। যার কারণে কমেছে মানুষের ক্রয় ক্ষমতা। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, শুধু মুদ্রানীতি দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়; এজন্য তারা দুর্বল খাতগুলোর সংস্কারের পরামর্শ দেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ফেব্রুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতি ৯ দশমিক ৬৭ শতাংশ। এর সাধারণ অর্থ হলো ২০২৩ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্যের মূল্য ১০০ টাকা হলে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে তা ১০৯ টাকা ৬৭ পয়সায় কিনতে হয়েছে।

দেশে উচ্চ মূল্যস্ফীতির এমন চিত্র দীর্ঘ দিনের। বিবিএসের তথ্য অনুযায়ী, আয়ের বিপরীতে ব্যয় বেশি হওয়ায় ২০২২ সালে শহর থেকে গ্রামে ফিরে আসা মানুষের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

অর্থনীতির বিশ্লেষকদের মত, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আরও আগে থেকেই মুদ্রানীতিতে কঠোর হওয়া প্রয়োজন ছিল কেন্দ্রীয় ব্যাংকের।

অর্থনীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সিপিডির সম্মানীয় ফেলো ড. মুস্তাফিজুর রহমান জানান, বাজার ব্যবস্থাপনা ও রাজস্ব নীতিতে সংস্কার জরুরি।

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর প্রকাশিত ইকোনমিক আউটলুকের এক প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিকভাবে ২০২৪ সালে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমে আসতে পারে।

 

এসএ/দীপ্ত সংবাদ