শিরোনাম
সাবেক মন্ত্রী শাজাহান খানের মালিকানাধীন হোটেলে পেট্রল বোমা নিক্ষেপ আদালতে গিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ছেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন বাবা ৪৬তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৪১৬ জন, প্রজ্ঞাপন জারি পদ্মা সেতু এলাকায় সংঘর্ষঢাকা নেয়ার পথে গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য এ দেশের মানুষ রক্ত দেয়নি: জামায়াত আমির মদ্যপদের পিটিয়ে মেরে ফেলেন, না হয় নাম-ঠিকানা দেন: এমপি জয়নাল আবদিন  গোপালগঞ্জ থেকে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র স্থানান্তর সোমবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’
দীপ্ত নিউজ
রাজনীতি

বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না; খন্দকার মোশাররফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না; খন্দকার মোশাররফ

বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না বলেই, আওয়ামী লীগের আহ্বানে গণতান্ত্রিক আচরণ করেছে বলে জানিয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

৭ ডিসেম্বর নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে পুলিশি তল্লাশির প্রতিবাদে, রবিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে বিএনপি। এতে নয়াপল্টনে সহিংসতার ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দায়ী পুলিশ সদস্যদের বিচারের দাবি জানান দলের নেতারা। বলেন, গণতান্ত্রিক আচরণে বিশ্বাসী বলে ২৪ ডিসেম্বর গণমিছিলের কর্মসূচি পিছিয়ে দিয়েছে বিএনপি।

যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতারা বলেন, এ বিষয়ে এখনই বলার সময় আসেনি।

বিএনপির দাবি, ৭ ডিসেম্বর তাদের দলীয় কার্যালয়ে পুলিশের অভিযানে, প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে।