টাঙ্গাইলে কার্ভাডভ্যানে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকা–টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কাভার্ড ভানের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় চালকসহ দুই জন নিহত হয়েছে। এছাড়াও দুই যাত্রী আহত হয়েছে।

রবিবার (৩১ মার্চ) সকাল ৮ টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রাইভেটকারের সামনের অংশ ধুমড়ে মুচড়ে যায়। তাৎক্ষনিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাজেদুল ইসলাম বলেন, সকালে তিন যাত্রী নিয়ে প্রাইভেটকারের চালক উত্তরবঙ্গের দিকে যাচ্ছিলেন। আশেকপুর এলাকায় পৌঁছলে অজ্ঞাত কাভার্ডভানের পেছনে প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চালক নিহত হয়।

ইনচার্জ আরও বলেন, আহত অবস্থায় তিন জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। বাকি দুই জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

সুমন/সুপ্তি/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More